Author: তরঙ্গ টিভি

  • পটুয়াখালী ভার্সিটিতে, গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম–বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা ।

    পটুয়াখালী ভার্সিটিতে, গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট ও আউটকাম–বেইজড অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা ।

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)–এর উদ্যোগে “Linking Graduate Attributes and Outcome-Based Assessment under BNFQ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার সেমিনার রুমে কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ।

    প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষার মূল ভিত্তি হলো দক্ষ মানবসম্পদ গঠন। আউটকাম–বেইজড অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাবকে যথাযথভাবে যাচাই করার সর্বাধুনিক পদ্ধতি। পবিপ্রবির প্রতিটি অনুষদ ও বিভাগকে OBE কাঠামো পুরোপুরি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।”কর্মশালায় উদ্বোধনি বক্তব্য রাখেন আইকিউএসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ও মডারেটর প্রফেসর ড. মো. আব্দুল মসুদ এবং
    সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।

    সকাল ১০টা ১৫ মিনিটে টেকনিক্যাল সেশন শুরু হয়। এতে “Outcome-Based Education: Present Status of PSTU” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. নুর নবি। পরবর্তী সেশনগুলোর আলোচনায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডিশনাল ডিরেক্টর সুব্রত চৌধুরী ভিশন, লার্নিং আউটকাম, কোর্স ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিকেলের সেশনে হাতে-কলমে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক একাডেমিক মূল্যায়ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

    দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, সমন্বয়কারী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালার সার্বিক সমন্বয় করে আইকিউএসি। বিকেল ৫ টায় উক্ত কর্মশালার সমাপ্তি হয়।

  • কালিয়াকৈরে খামার ব্যবসায়ী কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই|

    কালিয়াকৈরে খামার ব্যবসায়ী কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই|

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় জোড়া ব্রিজের পশ্চিম পাশে আরফিন নামে এক খামার ব্যবসায়ীর কাছ থেকে১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩:৩০টার দিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

    আরফিন হোসেন উপজেলার টালাবহ এলাকার আফসার উদ্দিনের ছেলে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, আরফিন মঙ্গলবার সকালে জমি কেনার জন্য প্রায় ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়।পরে উপজেলা লতিফপুর দলিল লেখক সমিতির মতিয়ার রহমানের অফিসে আসেন। পরে জমি দলিল সম্পূর্ণ না হওয়ায়। আরফিন হোসেন, তার বড় ভাই আবির ও বোনের জামাতা আমিনুল ইসলাম মোটরসাইকেল যুগে তিনজন টাকা নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

    কালিয়াকৈর যাওয়ার পথে লতিফপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে পিছন থেকে সাদা একটি প্রাইভেটকার যোগে করে মোটরসাইকেল চাপ দিয়ে মোটরসাইকেলটি পড়ে যায় এ সময় তাদের কাছ থাকা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত প্রাইভেটকার ঘটনাস্থল ত্যাগ করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে আরফিন হোসেন একজন পোল্ট্রি খামারী ব্যবসায়ী। পরে আরফিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার বিকেলে একটি থানায় অভিযোগ দায়ের করেন।

    কালিয়াকৈর উপ-পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দুমকি উপজেলায়,  জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে কর্মশালা।

    দুমকি উপজেলায়, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে কর্মশালা।

    ২৫ নভেম্বর ২০২৫ইং পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে উপজেলা পর্যায়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হকের সভাপতিত্বে সভায় রেজিস্ট্রেশন সেবায় জটিলতা কমানো, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

    সভায় সমাজসেবা অফিসার মো. অলিউল ইসলাম জন্ম-মৃত্যু নিবন্ধনে তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন ব্যাংকিং সেবা ও রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নিপা বেগম মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেন।

    জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির প্রস্তাব করেন। এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির স্থানীয় উদ্যোগগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

    বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মো. আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন জুয়েল ও আঙারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাবসহ অন্যান্য বক্তারা দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। রেজিস্ট্রেশন কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।সভা শেষে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ গৃহীত হয়।

  • শরীয়তপুরে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে দায়ের হওয়া একটি মামলার রায় ঘোষণা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

    শরীয়তপুরে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে দায়ের হওয়া একটি মামলার রায় ঘোষণা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

    সোমবার (২৪ নভেম্বর ) দুপুর ১টা ১৫ মিনিটে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এ রায় দেন। রায়ে জেলার দুই মিষ্টান্ন ব্যবসায়ী ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’ ও ‘দুলাল ঘোষ মিষ্টান্ন ভান্ডার’-এর মালিককে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    জেলা নিরাপদ খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া বাজারস্থ ‘রাইয়ান মিষ্টান্ন ভান্ডার’-এ এই বছরের মার্চ মাসে নিয়মিত মনিটরিং অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে অনুমোদনহীন রং (টেক্সটাইল ডাই) ব্যবহার, মিষ্টির পাত্রে মৃত পোকা পাওয়া এবং পোড়া ও নষ্ট তেলে জিলাপি ভাজার মতো বিভিন্ন অপরাধ পরিলক্ষিত হয়। এ কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় শরীয়তপুর প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন–২০১৩ এর ২৩, ৩৩ ও ৩৫ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা করে।

    সে প্রেক্ষিতে মামলার সাক্ষ্য–প্রমাণ গ্রহণের পর বিচারে উক্ত প্রতিষ্ঠানের মালিক বাবুল ফকিরকে নিরাপদ খাদ্য আইনে তিন লক্ষ টাকা (৩,০০,০০০ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

    এর আগে উক্ত আদালত কর্তৃক একই এলাকায় অবস্থিত ‘দুলাল ঘোষ মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক কার্তিক ঘোষকে লেবেলবিহীন দধি বিক্রির অপরাধে দুই লক্ষ টাকা (২,০০,০০০ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন,শরীয়তপুর জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একযোগে জেলাব্যাপী কাজ করে যাচ্ছে। আজকের এই রায়ের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে ভোক্তা সাধারণের ন্যায়বিচার ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে একটি মাইলফলক তৈরি হলো। ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে শরীয়তপুর জেলাব্যাপী আমাদের এই প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।

    দেশপক্ষ/ এমএইচ

  • একদিনে ১৫৯০ মামলা : ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর ডিএমপি

    একদিনে ১৫৯০ মামলা : ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর ডিএমপি

    রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ১৫৯০টি মামলা করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

    তিনি বলেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষায় ডিএমপি অভিযান পরিচালনা করছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় গতকালও (২৪ নভেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন ট্রাফিক বিভাগ মোট ১৫৯০টি মামলা করে।

    তিনি আরও জানান, ট্রাফিক-মতিঝিল বিভাগ ২১টি বাস, ৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭১টি মামলা করেছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৭টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫৭টি মামলা হয়েছে।

    এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪৬টি, ট্রাফিক-রমনা বিভাগে ১১৩টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩২টি মামলা হয়েছে। পাশাপাশি অভিযানে ৪০০টি গাড়ি ডাম্পিং ও ১৯৩টি গাড়ি রেকার করা হয়।

    উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ডিএমপির অগ্রাধিকার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। ঢাকা মহানগরের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।

  • চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

    চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

    বিস্তারিত আসছে….

  • প্লট বরাদ্দে দুর্নীতি : পরিবারসহ হাসিনার মামলার রায় ১ ডিসেম্বর

    প্লট বরাদ্দে দুর্নীতি : পরিবারসহ হাসিনার মামলার রায় ১ ডিসেম্বর

    ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এসব মামলায় আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন।

    বিস্তারিত আসছে…

  • ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তান

    ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তান

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (আইবিও) চালিয়ে ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    বিজ্ঞাপন

    আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

    বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজকে হত্যা করা হয়।’

    এছাড়া এলাকাটি সন্ত্রাসী-মুক্ত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

    আইএসপিআর আরও জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে।

    এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, আজম-ই-ইস্তেহকামের নীতির অধীনে সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা ‘বড় সাফল্য’ অর্জন করছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আমরা দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

  • ৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক

    ৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক

    ৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টায় নগরীর দৌলতপুরে রেললাইন অবরোধ করে তারা। এ সময় মিছিলের পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ৫টি ট্রেন। ফলে ট্রেন চলাচলের সিডিউলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়। রাত পৌনে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে রাত ৯টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

                    বিজ্ঞাপন

    আন্দোলনকারীরা জানান, অতীতের বিসিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য যথাযথ সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএস পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। এজন্য ঢাকাসহ সারাদেশে যে আন্দোলন চলছে, তার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, এই রেল অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

    খুলনা রেল স্টেশন মাস্টার দুলদুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দৌলতপুরে শিক্ষার্থীদের অবরোধের কারণে খুলনা স্টেশন, দৌলতপুর, ফুলতলা ও নওয়াপাড়ায় ৫টি ট্রেন আটকা পড়ে। বিকালে খুলনা স্টেশন থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। অন্যদিকে বিভিন্ন রুট থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস ও বেতনা ট্রেন আটকা পড়ে। রাত পৌনে ৯টার দিকে রেললাইন স্বাভাবিক হলে সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে রওনা হয়। এছাড়া রাত পৌনে ১০টা পর্যন্ত খুলনা স্টেশনে ২টি ট্রেন পৌঁছেছে এবং পর্যায়ক্রমে আরও ট্রেন প্রবেশ করছে।

  • দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

    দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

    বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

    এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

    বিস্তারিত আসছে…